বিশেষ দিনে কিংবা একটু অন্যরকম ডিমের রান্না করতে চাইলে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপি দিলেন মিঠু মল্লিক।

ঘরোয়া রান্নায় পোড়া মশলার ধোঁয়াটে স্বাদ মানেই আলাদা এক আকর্ষণ। আগুনে পোড়ানো আদা-পেঁয়াজ-রসুন আর কাঁচালঙ্কার ঝাঁঝে তৈরি এই পোড়া মশলায় ডিম, অল্প উপকরণেই এনে দেয় গ্রামবাংলার চুলোর ঘ্রাণ। গরম ভাতের সঙ্গে এই পদ একেবারে জমে যায়।
কী কী লাগবে
ডিম ৩-৪টি, ছোট রসুন গোটা ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, আদা ১ ইঞ্চি, গোটা কাঁচা লঙ্কা ৫-৬টি, Shalimar's Chef Spices ধনে গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's Chef Spices গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's সরষের তেল পরিমাণমতো, নুন ও চিনি স্বাদমতো।

কীভাবে বানাবেন
ডিম সেদ্ধ করে নুন-হলুদ মাখিয়ে লাল করে ভেজে রাখুন। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো ও কাঁচালঙ্কা আগুনে পুড়িয়ে খোসা ছাড়িয়ে বেটে নিন। কড়াইতে সরষের তেল গরম করে পোড়া মশলার পেস্ট কষিয়ে ধনে-জিরে গুঁড়ো, নুন ও চিনি দিন। ভাজা ডিম ও অল্প জল দিয়ে কষাতে কষাতে তেল ছাড়লে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।








Comments