ছুটির দিনগুলোয় খাবার নিয়ে ছোটদের আলাদা করে আবদার তো থাকেই। তাদের খুশি করতে বানিয়ে ফেলতেই পারেন ঘরোয়া উপকরণ অসাধারণ স্বাদের এই রান্নাটি। রেসিপি দিলেন কোয়েল বাগ যশ।
চিকেন বিরিয়ানি একদম রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানানো যায়! সুগন্ধী, মশলাদার এবং পারফেক্ট একপট মিল। চলুন দেখে নিই সহজ, অথচ পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি।

কী কী লাগবে
ম্যারিনেশন-এর জন্য:
মুরগির মাংস – ৭০০ গ্রাম (মাঝারি টুকরো)
টক দই – ১ কাপ
আদা-রসুন বাটা – ১.৫ টেবিল চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
Shalimar's Chef Spices ধনে গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices জিরে গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা – ১ চা চামচ
Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো – ১ চা চামচ
নুন – স্বাদ অনুযায়ী
Shalimar's সরষের তেল – ২ টেবিল চামচ
ভাতের জন্য:
বাসমতি চাল – ৩ কাপ (৩০ মিনিট ভিজিয়ে রাখা)
দারচিনি – ১ টুকরো
এলাচ – ৩টি
লবঙ্গ – ৩টি
তেজপাতা – ১টি
নুন – স্বাদ অনুযায়ী
বিরিয়ানির জন্য:
পেঁয়াজ – ২টি (স্লাইস করে ভাজা)
টমেটো – ১টি (কুচানো)
দুধ – ১ কাপ
কেশর – ১ চিমটি (গরম দুধে ভিজিয়ে রাখা)
Shalimar's Chef Spices গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
ধনে পাতা – ২ টেবিল চামচ (কুচানো)পুদিনা পাতা – ২ টেবিল চামচ (কুচানো)
ঘি – ৩ টেবিল চামচ
কাঁচা লঙ্কা – ৩-৪টি
জাফরান বা কেওড়া জল – ১ চা চামচ (ঐচ্ছিক)

কীভাবে বানাবেন
সব মসলা ও দই দিয়ে মুরগির মাংস ভালোভাবে মেখে ১-২ ঘণ্টা ম্যারিনেট করুন। ফুটন্ত নুন-জল দিয়ে বাসমতি চাল ৭০% সেদ্ধ করে ছেঁকে নিন। কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ ভেজে নিন ও অর্ধেকটা তুলে রাখুন। ম্যারিনেট করা মুরগি দিয়ে কষিয়ে নিন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। টমেটো, কাঁচা লঙ্কা ও ধনে-পুদিনা পাতা মিশিয়ে আরও ৫ মিনিট কষান। হাঁড়ির তলায় কিছু চিকেন রেখে তার উপর অর্ধেক ভাত দিন। তার উপর কেশর দুধ, ঘি, কেওড়া জল, ধনে-পুদিনা পাতা ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন। একইভাবে দ্বিতীয় লেয়ার দিন এবং হাঁড়ির মুখ ঢেকে রাখুন। খুব কম আঁচে ২৫-৩০ মিনিট দমে রাখুন (তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে ঢেকে দিন)। এরপর নামিয়ে ১০ মিনিট রেখে পরিবেশন করুন। গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশন করুন রায়তা ও স্যালাডের সঙ্গে।








Comments