top of page

গরম ভাতে পুঁই মিটুলির অনন্য এই পদ, জিভে জল আনবে সবার! রেসিপি দিলেন মনমিতা কুণ্ডু।


শীতকাল মানেই টাটকা সবজির সম্ভার। এই সময়ের সবজির স্বাদই আলাদা অল্প মশলায়, হালকা রান্নাতেই যেন অমৃত হয়ে ওঠে। তেমনি একটি পদ হলো পুঁই শাকের বীজ বা পুঁই মিটুলি। এটি অত্যন্ত পুষ্টিকর এবং এতে পুঁইশাকের তুলনায় প্রায় তিনগুণ বেশি আঁশ থাকে। এতে ভিটামিন A, B ও C, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে যা শরীরের বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা ও রক্তস্বাস্থ্যের জন্য উপকারী। উচ্চ আঁশ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং হেমোরয়েডের ঝুঁকি হ্রাস করে। এটি মেটাবলিজম সচল রাখতে, রক্তে চর্বি নিয়ন্ত্রণে ও ওজন কমাতে সহায়ক। নিয়মিত পরিমিত পরিমাণে পুঁইবিচি খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়। পুঁইমিটুলির পাঁচমিশালি সহজ, পুষ্টিকর আর ভাতের সঙ্গে একেবারে জমে যাওয়ার মতো একটি নিরামিষ রান্না।


কী কী লাগবে

পুঁই মিটুলি ১ কাপ, ছোট আলু (খোসাসহ) ৪–৫টি, শিম ১ কাপ, রাঙা আলু ১টি, বেগুন ১টি, ডালের বড়ি ৮–১০টি, মটরশুঁটি ১/২ কাপ (ঐচ্ছিক), Shalimar's সর্ষের তেল ৩ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, শুকনো লঙ্কা ১–২টি, কাঁচালঙ্কা ২–৩টি, আমআদা বাটা ১ চা চামচ, সর্ষে-পোস্ত বাটা ২ টেবিল চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, নুন স্বাদমতো।



কীভাবে বানাবেন

সব সবজি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন, আলুর খোসা ছাড়াবেন না। বেগুন ও বড়ি আলাদা করে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। বেগুন ছাড়া বাকি সব সবজি দিয়ে হালকা সাঁতলান, আমআদা বাটা দিয়ে কষে নুন-হলুদ মিশিয়ে ঢেকে দিন। সবজি থেকে জল বেরোলে ভাজা বেগুন দিন। এরপর কাঁচালঙ্কা ও সর্ষে-পোস্ত বাটা মিশিয়ে নেড়ে বড়ি যোগ করুন। অল্প ফুটে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Comments


ssss.jpg
sssss.png

QUICK LINKS

ABOUT US

WHY US

INSIGHTS

OUR TEAM

ARCHIVES

BRANDS

CONTACT

© Copyright 2025 to Debi Pranam. All Rights Reserved. Developed by SIMPACT Digital

Follow us on

Rojkar Ananya New Logo.png
fb png.png

 Key stats for the last 30 days

bottom of page