গরম গরম ভাতের পাশে থাক ঠাকুরবাড়ির রন্ধনশৈলীতে তৈরি বিট বাটা। রেসিপি দিলেন অনিন্দিতা রায় সান্যাল।

বাঙালি রান্নায় নতুনত্ব আনার ঐতিহ্য বহু পুরনো। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি-তেই নাকি আমিষ নিরামিষ নানা পদ নিয়ে চলত নিত্য পরীক্ষানিরীক্ষা। সেই সৃজনশীলতার ফসল বহু অভিনব রেসিপি, তারই একটি এই সহজ অথচ ব্যতিক্রমী বিট বাটা। রোজকার ডাল তরকারির ভাতের পাতে একঘেয়েমি এলে, বা গরমের দিনে তেতো খেতে মন না চাইলে, এই হালকা ঝাল-মিষ্টি স্বাদের বিট বাটা হতে পারে চমৎকার বিকল্প।
কী কী লাগবে
সেদ্ধ বিট ১ কাপ, সর্ষে ১ টেবিল চামচ, পোস্ত ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ২-৩টি, কালোজিরে ১/২ চা চামচ, Shalimar's সর্ষের তেল ১-২ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি সামান্য।

কীভাবে বানাবেন
প্রথমে বিট কেটে ধুয়ে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ বিট, সর্ষে, পোস্ত ও কাঁচালঙ্কা একসঙ্গে মিহি বেটে নিন (শিলে বাটলে স্বাদ বেশি ভালো হয়)। কড়াইয়ে তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। তারপর বাটা মিশ্রণ ঢেলে নেড়ে নুন ও সামান্য চিনি দিয়ে কষতে থাকুন। তেল ছাড়লে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সহজ, স্বাস্থ্যকর আর স্বাদে একেবারেই আলাদা একদিন বানিয়ে দেখতেই পারেন।








Comments