নিতান্ত অচেনা এই পদটি অভিনব হলেও রাঁধতে তেমন পরিশ্রম কিন্তু নেই। রেসিপি দিলেন মিতা সরকার।
- রোজকার অনন্যা

- 1 day ago
- 1 min read

ছোটবেলার স্মৃতিতে ঠাকুমার হাতের রান্না মানেই আলাদা এক ভালোবাসা। পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি এই পাটশাকের পাতুরি সেই ঘরোয়া স্বাদের এক নিখুঁত উদাহরণ। সরষের তেল, নারকেল আর কাঁচা লঙ্কার মৃদু ঝাঁঝে ভরা এই পদ শুধু খাবার নয়, একেবারে শিকড়ে ফেরার অনুভূতি।
কী কী লাগবে
পাট শাক ২ আঁটি, Shalimar's সরষের তেল ৫-৬ টেবিলচামচ, কলাপাতা প্রয়োজনমতো, সুতো প্রয়োজনমতো, সাদা সর্ষে বাটা ১ টেবিলচামচ, নারকেল বাটা ১ টেবিলচামচ, কাঁচালঙ্কা কুচি ২টি, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো পরিমাণমতো, Shalimar's Chef Spices লঙ্কা গুঁড়ো সামান্য।

পাটপাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন। পাতার মোটা শির ফেলে দিয়ে হাতেই বড়ো বড়ো করে ছিঁড়ে নিন। এর মধ্যে সরষের তেল, সর্ষে বাটা, নারকেল বাটা, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা কুচি ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখুন। কলাপাতা হালকা সেঁকে তাতে অল্প তেল মাখান। কলাপাতার মধ্যে মাখানো পাটপাতা দিয়ে শক্ত করে সুতোয় বেঁধে নিন। এপিঠ–ওপিঠ উল্টে ২৫–৩০ মিনিট অল্প আঁচে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন স্মৃতিভরা স্বাদের পাটশাকের পাতুরি।








Comments