মেথি শাকের অনন্য স্বাদ আর সুগন্ধে ভরা এই পরোটা শীতের সকালকে করে তোলে আরও মজাদার ও পুষ্টিকর। রেসিপি দিলেন মৌমিতা মিত্র।

শীতের সকালে গরম গরম মেথি শাকের পরোটা স্বাদে ভরপুর, আর পুষ্টিতেও সমৃদ্ধ। মেথি শাক রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, হজমে সাহায্য করে এবং শরীরকে ভিতর থেকে গরম রাখে।
কী কী লাগবে:
আটা ২ কাপ, মেথি শাক কুচি ১ কাপ, আদা কুচি ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ১টা, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's Chef Spices ধনে গুঁড়ো ১/২ চা চামচ, নুন স্বাদমতো, Shalimar's Sunflower তেল পরিমানমতো প্রয়োজনমতো জল।

কীভাবে বানাবেন:
একটি বাটিতে আটা, মেথি শাক, আদা, লঙ্কা, মশলা, নুন ও সামান্য তেল মিশিয়ে জল দিয়ে মসৃণ ডো বানান। কিছুক্ষণ ঢেকে রেখে দিন। ছোট ছোট লেচি কেটে বেলে নিন ও হালকা তেল বা ঘি মাখিয়ে তাওয়ায় দু’পাশ সোনালি করে সেঁকে নিন।
টিপস:
মেথি শাক সামান্য নরম করে কুচি করলে আটা মেশানো সহজ হয়। দই বা আচার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।








Comments