বেগুন, বড়ি আর পাবদার মেলবন্ধনে জমে যাবে দুপুরের ভোজ। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরী এই রেসিপি দিলেন দুষ্টু বিশ্বাস।

বাড়িতে হালকা, সাদাসিধে অথচ ভীষণ স্বাদু কিছু বানাতে চাইলে বাঙালির রান্নাঘরে পাবদা মাছের পাতলা ঝোলের মতো আর কিছু নেই। তার ওপর যদি থাকে বেগুন আর বাড়িতে বানানো কলাই ডালের বড়ি, তাহলেই স্বাদের মাত্রা আরও বেড়ে যায়। কম উপকরণে, কম সময়ে, কোনও বিশেষ ঝামেলা ছাড়াই তৈরি হয় এই ঝোল। ব্যস্ত দিনের দুপুর বা রাতের ভাতের সঙ্গী হিসেবে একদম পারফেক্ট।
কী কী লাগবে :
পাবদা মাছ ৬-৮টা, বেগুন ১ কাপ টুকরো করা, বড়ি ১০-১২টা, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১ চা চামচ, কালোজিরা আধ চা চামচ, কাঁচালঙ্কা ৪-৫টা চেরা, Shalimar's Mustard তেল পরিমাণমতো, জল পরিমাণমতো।

কীভাবে বানাবেন :
মাছ ও বেগুন নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন। বড়ি আলাদা করে লাল করে ভেজে রাখুন। কড়াইতে তেল গরম করে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। জলে গুলে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। নুন ও জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ, বেগুন ও বড়ি দিন। ঝোল ফুটে উঠলেই পরিবেশনের জন্য প্রস্তুত।








Comments