top of page

পুরোনো দিনের ঐতিহ্যবাহী রান্না করতে চাইলে, এই রেসেপিটি ট্রাই করতেই হবে। রেসিপি দিলেন স্বর্ণাভ হালদার।‌


কলমী শাকের বড়া দিয়ে শুক্তো হলো বাঙালি ঘরোয়া রান্নার সেই সব নিখুঁত স্বাদের সংমিশ্রণ, যা খুব সাধারণ পদের মধ্যেও এক বিশেষ পরিচিতি তৈরি করেছে। শীত বা গরমকালের দুপুরে এই শুক্তো হৃদয়কে উষ্ণ করে, মুখে দেয় মৃদু মিষ্টি আর সুগন্ধি স্বাদ।


কী কী লাগবে

মটর ডাল ১ কাপ, কলমি শাক ১ আঁটি, নুন আধ চা-চামচ, চিনি আধ চা-চামচ, Shalimar's Sunflower তেল পরিমাণমতো, আলু ১ টি, বেগুন ১টি, কালো সর্ষে ১ চা-চামচ, মেথি আধ চা-চামচ, শুকনো লঙ্কা ২টি, আদা বাটা ১ টেবল চামচ, পোস্ত বাটা ১ টেবল চামচ


কীভাবে বানাবেন

সারারাত মটর ডাল জলে ভিজিয়ে রেখে পরের দিন জল ছেঁকে তুলে ভাল করে ধুয়ে নেওয়া কলমি শাকের সঙ্গে বেটে নিন। সামান্য নুন ও চিনি দিয়ে খুব ভাল করে শাক ও ডাল বাটা ফেটিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়া ভেজে তুলে রাখুন। এবার ওই একই তেলে কালো সর্ষে, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজি ধুয়ে হালকা করে ভেজে নিন। তারপর ভাজা সবজিতে সামান্য নুন ও চিনি দিন। জল দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করুন সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আদা বাটা দিন। এরপর আগে থেকে ভেজে রাখা কলমি শাকের বড়া আর পোস্ত বাটা দিয়ে সামান্য ফুটিয়ে, ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Comments


ssss.jpg
sssss.png

QUICK LINKS

ABOUT US

WHY US

INSIGHTS

OUR TEAM

ARCHIVES

BRANDS

CONTACT

© Copyright 2025 to Debi Pranam. All Rights Reserved. Developed by SIMPACT Digital

Follow us on

Rojkar Ananya New Logo.png
fb png.png

 Key stats for the last 30 days

bottom of page