মশলাদার ডালের পুরভরা পুঁই পাতার পকোড়া খেয়েছেন কখনও? অনবদ্য সেই রেসিপি দিলেন মৌমিতা কুণ্ডু মল্ল।

নরম কচি পুঁই পাতা আর ডালবাটার মিশ্রণ , সর্ষের তেলের খাঁটি ঝাঁজে মিলেমিশে তৈরি এই পুরভরা ফ্রাই ঘরে তৈরি সাধারণ খাবারকেও এক নতুন মাত্রা দেয়। ভেজে মুচমুচে, সোনালি বড়াগুলো গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন। বিকেলের চায়ের আড্ডা তেও মন্দ লাগবে না! চলুন জেনে নিই, কীভাবে বানাবেন।
কী কী লাগবে
পুঁই শাকের পাতা ১০-১২টি, মুগ ডাল দেড় কাপ, কাঁচালঙ্কা কুচি ২-৩টি, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's সর্ষের তেল ৩-৪ টেবিলচামচ।

কীভাবে বানাবেন
ডাল ভিজিয়ে বেটে নিন। এতে কাঁচালঙ্কা, হলুদ, নুন ও সামান্য তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুঁই পাতায় পেস্ট মাখিয়ে অর্ধেক ভাঁজ করে মুড়িয়ে নিন। গরম তেলে দু’পাশে সোনালি করে ভেজে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে।








Comments