অতিথি আপ্যায়ন থেকে প্রতিদিনের রান্না, নিরামিষে বাজিমাত করতে চাইলে বানিয়ে ফেলুন এই পদটি। রেসিপি দিলেন ছবি দত্ত।
- রোজকার অনন্যা

- Feb 3
- 1 min read

ঝিঙ্গে মনমোহিনী একেবারে ঘরোয়া বাঙালি রান্না, যেখানে সাধারণ সবজিও একটু যত্নে হয়ে ওঠে অসাধারণ। গোবিন্দভোগ চালের মৃদু সুবাস, নারকেলের মিষ্টি ছোঁয়া আর সর্ষের তেলের ঘ্রাণ মিলিয়ে এই পদ গরম ভাতের সঙ্গে সত্যিই মন কেড়ে নেয়..
কী কী লাগবে
ঝিঙ্গে ২টি (লম্বা করে কাটা), গোবিন্দভোগ চাল ২ টেবিলচামচ, নারকেল কোরা ১/২ কাপ, গোটা গরম মসলা ২-৩টি (দারচিনি, এলাচ, লবঙ্গ), নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা-চামচ, Shalimar's Chef Spices জিরা গুঁড়ো ১ চা-চামচ, চিনি ১/২ চা-চামচ, ঘি ১ চা-চামচ, Shalimar's সর্ষের তেল ২ টেবিলচামচ।

কীভাবে বানাবেন
কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মসলা দিন। এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে হালকা করে ভেজে নিন। লম্বা করে কাটা ঝিঙ্গে দিন। নুন, হলুদ, চিনি, কাঁচালঙ্কা বাটা ও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষান। তারপর কোরা নারকেল ও ঘি দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। তেল ছেড়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝিঙ্গে মনমোহিনী।








Comments