একঘেয়ে ডাল আর ঘন্ট খেয়ে মুখে চড়া পড়ে থাকলে একবার বানিয়ে দেখুন লাউয়ের কোফতা কারি। রেসিপি দিলেন শানিয়া ময়রা।
- রোজকার অনন্যা

- Feb 3
- 1 min read

লাউ দিয়ে যে এত সুস্বাদু আর রাজকীয় স্বাদের রান্না হতে পারে লাউয়ের কোফতা কারি তারই প্রমাণ। মশলাদার ঝোলের মধ্যে নরম লাউয়ের কোফতা, সঙ্গে ঘি ও গরম মশলার সুবাস, এই পদ গরম ভাত বা লুচির সঙ্গে পরিবেশন করলে যে কোনও বিশেষ দুপুর জমে যায়।
কী কী লাগবে
লাউ ১টি (গ্রেট করা), বেসন ২ টেবিলচামচ, কালোজিরে ১/৪ চা-চামচ, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices লঙ্কা গুঁড়ো ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, চিনি স্বাদমতো, টমেটো ১টি (বেটে রাখা), আদা বাটা ১ টেবিলচামচ, টক দই ১ টেবিলচামচ (ফেটানো), কাঁচালঙ্কা ২টি (চেরা), শুকনো লঙ্কা ১টি, জিরে ১/২ টেবিলচামচ, ঘি ১ চা-চামচ, Shalimar's সর্ষের তেল পরিমাণমতো, জল প্রয়োজনমতো, Shalimar's Chef Spices গরম মশলা গুঁড়ো ১/৪ চা-চামচ।

কীভাবে বানাবেন
লাউ গ্রেট করে জল ঝরিয়ে নিন। এর মধ্যে বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি, নুন ও কালোজিরে মিশিয়ে কোফতা বানান। সর্ষের তেলে কোফতাগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। টমেটো বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে কষান। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প চিনি দিন। আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা ও সামান্য গরম জল দিন। ফুটে এলে ভাজা কোফতা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন।
গরম ভাত বা লুচির সঙ্গে পরিবেশন করুন লাউয়ের কোফতা কারি।








Comments