রাজকীয় স্বাদে ভরপুর, নামমাত্র তেলমশলায় রাঁধা এই পদ খেলে মন মজবে সবার। রেসিপি দিলেন মৌসুমী দাস।

বাঁধাকপি দিয়ে নানা ধরনের রান্না হলেও, বাঁধাকপির শুভ্রানী একেবারেই আলাদা স্বাদের এক ঘরোয়া পদ। দুধের শুভ্রতা, ঘিয়ের মোলায়েম সুবাস আর মটরশুঁটির হালকা মিষ্টি স্বাদ মিলিয়ে এই নিরামিষ পদটি গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। সহজ উপকরণে তৈরি হলেও এর স্বাদে রয়েছে পরিপূর্ণতা ও আভিজাত্যের ছোঁয়া।
কী কী লাগবে
বাঁধাকপি কুচানো ২৫০ গ্রাম, দুধ ১ কাপ, মটরশুঁটি ১/২ কাপ, কালো জিরে ১ চা-চামচ, গোটা গরম মশলা সামান্য, তেজপাতা ২টি, নুন স্বাদমতো, চিনি পরিমাণমতো, ময়দা ২ বড় চামচ, ঘি অথবা Shalimar's Sunflower তেল প্রয়োজনমতো।

কীভাবে বানাবেন
কড়াইতে ঘি গরম করে বাঁধাকপি হালকা ভেজে তুলে রাখুন। আবার কড়াইতে সামান্য ঘি দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে ভাজা বাঁধাকপি ও মটরশুঁটি দিয়ে নাড়ুন। নুন ও চিনি দিন। দুধে ময়দা গুলে মিশিয়ে দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ফুটতে দিন। সব সেদ্ধ হয়ে এলে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির শুভ্রানী।








Comments