নিরামিষ মেনুতে রাতের আহারে লুচি, পরোটার সঙ্গে কী বানাবেন ভাবছেন? মুশকিল আসানে সুপর্ণা মন্ডল।
- রোজকার অনন্যা

- Feb 5
- 1 min read

ছানার দম মানেই চেনা বাঙালি স্বাদ, তবে এখানে ভাজা নয়, বেক করা ছানার সঙ্গে মশলাদার ঝোলের মেলবন্ধনে তৈরি হয়েছে একটু হালকা, একটু আধুনিক এক পদ। ঘিয়ের সুবাস, টমেটোর টানটান ঝোল আর মৌরির হালকা সুগন্ধ এই রান্নাকে আলাদা মাত্রা দেয়। ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে এই বেকড্ ছানার দম হয়ে উঠবে বিশেষ দিনের নিরামিষ আকর্ষণ।
কী কী লাগবে
জল ঝরানো ছানা ২ কাপ, বড়ো টমেটো ২টি (কুচি), আদা বাটা ১ চা-চামচ, জিরে বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, গরম মসলা বাটা ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ, Shalimar's Chef Spices কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, মৌরি ১ চা-চামচ (শুকনো কড়ায় ভেজে গুঁড়ো), ঘি অথবা Shalimar's Soyabean তেল ২ টেবিলচামচ, নুন ও চিনি স্বাদমতো, জল প্রয়োজনমতো।

কীভাবে বানাবেন
ছানার জল ভালো করে ঝরিয়ে নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো ও চিনি মেখে বড়ো চৌকো টুকরো করুন। উপর থেকে অল্প ঘি মাখিয়ে ১৮০° সেলসিয়াসে ৭-৮ মিনিট বেক করে নিন। কড়াইতে ঘি গরম করে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গরম মসলা বাটা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন। এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে কষান। পাশ থেকে ঘি বেরোলে অল্প গরম জল দিন। নুন ও চিনি ব্যালান্স করে বেক করা ছানার টুকরোগুলো দিয়ে ঢেকে দিন। হালকা ফুটে উঠলে উপর থেকে মৌরি গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন বেকড্ ছানার দম।








Comments