খুব কম সময়ে, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে ফেলুন এই পদটি। রেসিপি দিলেন মৈত্রেয়ী মুখার্জি।

এক সময় গ্রামবাংলার রান্নাঘরে এমন অনেক সহজ পদ ছিল, যেগুলো আলাদা কোনও নাম না পেলেও স্বাদে ছিল ভরপুর। কুমড়োর ভর্তা বা মাখা তেমনই এক পুরোনো দিনের রেসিপি, কম উপকরণে, অথচ মনভোলানো। শিলে বাটা তিল আর লঙ্কার গন্ধে ভরে উঠত দুপুরের ভাতের থালা। আজকের ব্যস্ততার মাঝে সেই হারিয়ে যেতে বসা স্বাদটাকেই আবার একটু ফিরিয়ে আনার চেষ্টা।
কী কী লাগবে
কুমড়ো ৫০০ গ্রাম (কাটা), Shalimar's সর্ষের তেল ৩ টেবিলচামচ, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, তিল ২ টেবিলচামচ, কালোজিরে ১/২ চা-চামচ, কাঁচালঙ্কা ২-৩টি, গুড়ো গুড় ১/২ চা-চামচ (ঐচ্ছিক)।

কীভাবে বানাবেন
কুমড়ো কেটে পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিন। শুকনো কড়াইয়ে তিল রোস্ট করে তুলে রাখুন। একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে কালোজিরে ও কাঁচালঙ্কা ভেজে নিন। রোস্ট করা তিল ও ভাজা মশলা শিলে বেটে নিন। ভাজা কুমড়োর সঙ্গে ওই বাটা, নুন ও সামান্য গুড় মিশিয়ে ভালো করে মেখে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুরোনো দিনের স্বাদের কুমড়োর ভর্তা।








Comments