সপ্তাহ শেষে বাড়িতে মাছ-মাংস-ডিম নেই? বানিয়ে ফেলুন কড়াইশুঁটির ধোকার ডালনা! রেসিপি দিলেন সোমা রায়।
- রোজকার অনন্যা

- 11 hours ago
- 1 min read

কড়াইশুঁটির ধোঁকার ডালনা গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী ঘরোয়া পদ, যা ছোলা ও কড়াইশুঁটির সংমিশ্রণে তৈরি হয়। ছোটবেলায় দুপুরের ভাতের সঙ্গে এই ধোঁকা ডালনা খাওয়া মানেই ছিল বিশেষ আনন্দ। ভেজে ধোঁকার মতো করা ডাল ও আলুর মশলাদার গ্রেভি মিলিয়ে এর স্বাদ একেবারে মনভোলানো।
কী কী লাগবে
ধোঁকার জন্য:
ছোলার ডাল ১ কাপ, কড়াইশুঁটি ১/২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচালঙ্কা ২টি, গোটা জিরে ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো সামান্য, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো।
গ্রেভির জন্য:
আলু ২টি (টুকরো), টমেটো ১টি, কাঁচা লঙ্কা ৩টি, আদা বাটা ১ চা-চামচ, Shalimar's Chef Spices গরম মসলা গুঁড়ো ১/২ চা-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিলচামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো সামান্য, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, ঘি ১ চা-চামচ, Shalimar's সর্ষের তেল ২ টেবিলচামচ, গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন জন্য।

কীভাবে বানাবেন
ভেজানো ছোলা, কড়াইশুঁটি, লঙ্কা ও আদা বেটে নিন। কড়াইতে তেল গরম করে এই মিশ্রণ, নুন, হলুদ ও চিনি দিয়ে শুকিয়ে নিন। ঠান্ডা হলে ছোট ছোট ধোঁকার আকারে কেটে নিন। ধোঁকার পিসগুলো আবার তেলে হালকা ভেজে তুলে রাখুন। বাকি তেলে গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিন। আলু টুকরো দিয়ে নুন ও হলুদ দিয়ে ভাজুন। এর মধ্যে টমেটো, আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে কষান। পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন। আলু সেদ্ধ হলে ধোঁকার পিসগুলো দিয়ে কয়েক মিনিট ফোটান। সবশেষে ঘি, গরম মসলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঘরোয়া স্বাদের কড়াইশুঁটির ধোঁকার ডালনা।








Comments