বাঙালির কাছে তেঁতো বলতে মূলত উচ্ছে বা করলা। তাই দিয়ে যদি এই ডাল বানিয়ে দেন চেটেপুটে খাবে সবাই। রেসিপি দিলেন মৌসুমী দাস।

গ্রীষ্মের দুপুরে কিংবা উপোসের দিনের সহজ অথচ রুচিবর্ধক পদ এই তেঁতোর ডাল। উচ্ছে, লাউ ও সোনা মুগ এর অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদটি পাতে এনে দেয় হালকা অথচ তৃপ্তিকর অনুভূতি। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। এছাড়াও সিজন চেঞ্জের সময় ঠান্ডা, জ্বর, খুসখুসে কাশি কিংবা ফ্লু জাতীয় সংক্রমণ বেড়ে যায়। তাই এই সময় প্রতিরোধ শক্তি বাড়াতে তেঁতো খাবার রাখা জরুরি। উচ্ছে দিয়ে তৈরি তেতোর ডাল শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর পদ।
কী কী লাগবে
সোনা মুগ ডাল ১ কাপ, লাউ ১/৪টি, উচ্ছে ৩–৪টি, কাঁচালঙ্কা ৩–৪টি, আদা ১/২ ইঞ্চি, রাঁধুনী ১ টেবিল চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, সরষে ১/২ চা চামচ, Shalimar's সরষের তেল ২ টেবিল চামচ, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো।

কীভাবে বানাবেন
লাউ ও উচ্ছে কেটে নিন, আদা-রাঁধুনী-কাঁচালঙ্কা একসঙ্গে বেটে রাখুন। মুগ ডাল উচ্ছে, লাউ ও নুন দিয়ে সিদ্ধ করুন। কড়াইয়ে সরষের তেলে সরষে ফোড়ন দিয়ে আদা-রাঁধুনী বাটা ও হলুদ কষিয়ে সিদ্ধ ডাল মেশান। শেষে স্বাদমতো চিনি দিয়ে ফুটিয়ে ঘন হলে নামিয়ে পরিবেশন করুন।








Comments