অতিথি আপ্যায়ন থেকে প্রতিদিনের মেনুতে, শুক্তো মানেই অলটাইম হিট! রেসিপি দিলেন সুচরিতা মুখার্জি।
- রোজকার অনন্যা

- Feb 16
- 1 min read

শুক্তো বা শুক্তুনি সাধারণত আহারের শুরুতে খাওয়া হয়। পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের মধ্যে শুক্তোর উল্লেখ পাওয়া যায়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও বাইশ রকমের নিরামিষ পদের মধ্যে শুক্তুনিকে পাওয়া যায়। নানা রকম সবজির মেলবন্ধন, তেঁতো, নোনতা, মিষ্টির সামঞ্জস্যে দুধ শুক্তো হয়ে ওঠে অনন্য। গরমের দিনে হালকা অথচ পুষ্টিকর এই পদ শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। ঘরোয়া রান্নায় একটু যত্ন নিয়ে বানালেই মিলবে আসল স্বাদ।
কী কী লাগবে
আলু, সজনে ডাঁটা, মিষ্টি আলু, বেগুন, পটল, ঝিঙে, উচ্ছে, পেঁপে, কাঁচকলা; আদা বাটা, পোস্ত-সর্ষে বাটা, মৌরি বাটা, রাঁধুনি বাটা, দুধ, ঘি, বড়ি; তেজপাতা, পাঁচফোড়ন, Shalimar's Sunflower তেল, নুন ও চিনি স্বাদমতো।

কীভাবে বানাবেন
প্রথমে বড়ি ভেজে তুলে রাখুন। তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সবজি একে একে ভেজে নিন (উচ্ছে শেষে)। আলাদা করে কড়াইয়ে তেল-ঘি গরম করে আদা, মৌরি, রাঁধুনি বাটা কষিয়ে ভাজা সবজি মেশান। পরে পোস্ত-সর্ষে বাটা, নুন-চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে প্রয়োজনে অল্প গরম জল দিয়ে সিদ্ধ করুন। সবজি সিদ্ধ হলে আঁচ কমিয়ে দুধ ঢালুন, উপর থেকে বেগুন ও বড়ি দিয়ে নেড়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।








Comments