top of page

যে খাবারে পেট ঠান্ডা রাখে, দুপুরে নরম রোদ মেখে, গরম ভাতে সেসব পদের স্বাদ'ই আলাদা। এমন এক রেসিপি দিলেন সিনাত্রা সেন।


মরশুম বদলের সঙ্গে সঙ্গে খাবারের তালিকাতেও আসে পরিবর্তন। ভারী, ঝাল-মশলাদার রান্নার বদলে এখন মন চায় হালকা, পাতলা ডাল কিংবা কম মশলায় রাঁধা সব্জির ঝোল। পেট ঠান্ডা রাখতে অনেকে সকালবেলা মৌরি ভেজানো জলও খাচ্ছেন। লাউ শাক, কুমড়ো শাক বা তেঁতো দিয়ে ডাল এই সময়ে বেশ উপাদেয় লাগে।এমন সময় বাঙালির হেঁশেলে আর একটি জনপ্রিয় পদ হল মটর ডাল। সব্জি বা শাকপাতা দিয়ে পাতলা করে রাঁধা এই ডাল গরম ভাতের সঙ্গে সত্যিই অমৃতসম। লাউ দিয়ে তো খানই, এ বার একবার মটরশাক দিয়ে বানিয়ে দেখুন, স্বাদে আনবে অন্যরকম ছোঁয়া।


কী কী লাগবে:

মটর ডাল ৩০০ গ্রাম, মটরশাক হাফ আঁটি, ফুলকপি ৪–৫টি টুকরো, গাজর ১/২টি, কড়াইশুঁটি ৪–৫টি, বিন্স ৫–৬টি, টমেটো ১টি, কাঁচালঙ্কা ৩–৪টি, আদা ১/২ ইঞ্চি, হিং এক চিমটে, কালোজিরে ১ চা চামচ, রাঁধুনি ১ চা চামচ, শুকনো লঙ্কা ৩–৪টি, তেজপাতা ২টি, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, ঘি ১ চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো।



কীভাবে বানাবেন:

মটর ডাল সারারাত ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করুন। মটরশাক মাঝারি করে কেটে নিন, অন্য সব্জিগুলো ছোট টুকরো করুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে, জিরে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিন। গন্ধ বেরোলে টমেটো কুচি, কাঁচালঙ্কা ও আদা বাটা দিয়ে নেড়ে সব্জি, হলুদ ও ভেজে গুঁড়ো করা মশলা মেশান। এরপর শাক ও সেদ্ধ ডাল দিয়ে লবণ-চিনি দিন। ডাল ফুটে উঠলে নামানোর আগে ঘি, গরম মশলা ও সামান্য ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

Comments


ssss.jpg
sssss.png

QUICK LINKS

ABOUT US

WHY US

INSIGHTS

OUR TEAM

ARCHIVES

BRANDS

CONTACT

© Copyright 2025 to Debi Pranam. All Rights Reserved. Developed by SIMPACT Digital

Follow us on

Rojkar Ananya New Logo.png
fb png.png

 Key stats for the last 30 days

bottom of page