বানানো যেমন সহজ, খেতেও দারুণ! মুচমুচে সজনে ফুলের বড়ার ফুল প্রুফ রেসিপি দিলেন মিতা সরকার।

বসন্তের শেষ আর গরমের শুরুর সময়ে সজনে ফুল বাজারে এলে বাঙালি হেঁশেলে তার কদর আলাদা। হালকা তেঁতো ও মিষ্টি স্বাদের এই ফুল দিয়ে বানানো মুচমুচে পকোড়া বিকেলের জলখাবারে দারুণ লাগে। গরম চায়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হয় আরও জমজমাট।
কী কী লাগবে
সজনে ফুল ২ কাপ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, বেসন ১/২ কাপ, Shalimar's Chef Spices লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১/২ চা চামচ, কালোজিরে ১/৪ চা চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ, নুন স্বাদমতো, Shalimar's Sunflower তেল পরিমাণমতো (ভাজার জন্য)।

কীভাবে বানাবেন
সজনে ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ফুলের সঙ্গে সব শুকনো উপকরণ মিশিয়ে অল্প অল্প জল ছিটিয়ে এমনভাবে মাখুন যাতে মিশ্রণটি শুকনো-শুকনো থাকে। কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে দিয়ে মাঝারি আঁচে মুচমুচে ভেজে তুলে নিলেই তৈরি।








Comments