সজনে ফুল দিয়ে বড়া খাওয়ার চলই সবথেকে বেশি। তবে তা না চাইলে এই রান্নাটি করে ফেলতে পারেন। রেসিপি দিলেন দুষ্টু বিশ্বাস।

বসন্ত এলেই বাজারে দেখা মেলে সজনে ফুলের। বাঙালি রান্নায় এই ফুলের কদর বহুদিনের। ভাজা, বড়া, চচ্চড়ি নানা রকম পদে এর ব্যবহার আছে। হালকা, কম মশলার রান্না হিসেবে বাটি চচ্চড়ি বিশেষ জনপ্রিয়, কারণ এতে সব উপকরণ একসঙ্গে মেখে ধিমে আঁচে রান্না করা হয় স্বাদ থাকে স্বাভাবিক ও ঘরোয়া। সজনে ফুলে রয়েছে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি হজমশক্তি উন্নত করতেও উপকারী এবং ঋতু পরিবর্তনের সময়ে শরীর ভালো রাখতে সহায়তা করে।
কী কী লাগবে
সজনে ফুল ১ কাপ (গরম জলে ধোয়া), ছোট করে কাটা আলু ১/২টি, ছোট করে কাটা বেগুন ১/২ কাপ, মটরশুঁটি ১/৪ কাপ, কাঁচা লঙ্কা ৪–৫টি, Shalimar's সর্ষের তেল ২–৩ টেবিল চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, নুন স্বাদমতো, কালোজিরে ১/৪ চা চামচ।

কীভাবে বানাবেন
একটি বড় পাত্রে সজনে ফুল, আলু, বেগুন, মটরশুঁটি ও কাঁচা লঙ্কা নিয়ে নুন, হলুদ, চিনি ও ২ টেবিল চামচ সর্ষের তেল ভালো করে মেখে ঢেকে কম আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন। মাঝে একবার নেড়ে নিন। সবজি নরম হয়ে এলে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।








Comments