বিকেলের জলখাবার থেকে ইফতার পার্টি, সবেতেই মানানসই এই পদ। রেসিপি দিলেন নীতা দত্ত।

সজনে ফুলের পুষ্টিগুণ আর নানা সবজির সমন্বয়ে তৈরি এই হরা ভরা কাবাব একাধারে স্বাস্থ্যকর ও সুস্বাদু। পালং শাক, কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, পনির সব মিলিয়ে এটি এক সম্পূর্ণ নিরামিষ স্ন্যাকস। ভেতরে নরম, বাইরে মচমচে এই কাবাব বিকেলের জলখাবার বা ইফতার টেবিল, দুই ক্ষেত্রেই মানানসই। বাচ্চা থেকে বড় সবাই খুশি মনে খাবে।
কী কী লাগবে
ফ্রেশ পালং শাক ১ আঁটি, সজনে ফুল ১ কাপ (গরম জলে ভেজানো), খোসা ছাড়ানো কড়াইশুঁটি ১/২ কাপ, গ্রেট করা গাজর ১/২ কাপ, মিহি কাটা ফ্রেঞ্চ বিনস ১/২ কাপ, ফুলকপির ফুল ১/২ কাপ, গ্রেট করা সিদ্ধ আলু ১/২ কাপ, গ্রেট করা পনির ১/২ কাপ, আদা কুরোনো ১ চা চামচ, রসুন কুরোনো ১/৪ চা চামচ, কাঁচালঙ্কা ৩টি, গোটা জিরে ১/২ চা চামচ, Shalimar's Chef Spices ধনে গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ, Shalimar's Chef Spices গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ, কর্নফ্লাওয়ার ৩–৪ টেবিল চামচ, বেসন ৩–৪ টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ, Shalimar's সরষের তেল ১.৫ টেবিল চামচ, ঘি ১/২–১ চা চামচ, Shalimar's Sunflower তেল ভাজার জন্য, কাজুবাদাম কয়েকটি, নুন স্বাদমতো।
ডিপের জন্য: টম্যাটো কেচাপ।
গ্রিন চাটনি: ধনেপাতা ১ আঁটি, পুদিনা পাতা এক মুঠো, কাঁচালঙ্কা ১টি, রসুন ২ কোয়া, টকদই ৪ টেবিল চামচ, নুন এক চিমটে।

কীভাবে বানাবেন
পালং শাক ও কড়াইশুঁটি হালকা ভাপিয়ে বরফ জলে দিয়ে ছেঁকে নিন, ১টি কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। সজনে ফুল গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখুন। ফুলকপি ও বিনস হালকা ঘুরিয়ে নিন, গাজর গ্রেট করে রাখুন। কড়াইয়ে সরষের তেল গরম করে জিরে ফোড়ন দিন, আদা-রসুন-কাঁচালঙ্কা ভেজে সব সবজি, সজনে ফুল ও পালং পেস্ট দিয়ে মশলা ও নুন মিশিয়ে কষান। এরপর আলু, পনির, বেসন, কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রাম্ব মিশিয়ে শক্ত ডো বানান, শেষে সামান্য ঘি মিশিয়ে নামান। ডো থেকে কাবাব আকার দিয়ে উপর কাজু বসিয়ে রিফাইন্ড অয়েলে সোনালি করে ভেজে নিন। গ্রিন চাটনির সব উপকরণ একসঙ্গে বেটে নিন। গরম কাবাব পরিবেশন করুন টম্যাটো কেচাপ ও গ্রিন চাটনির সঙ্গে।








Comments