উচ্ছে, করোলা, নিমপাতা ভাজা ছাড়া আর কী বানানো যায় ভেবে নাজেহাল? স্বাদ বদলাতে বানাতে পারেন এই রান্নাটি। রেসিপি দিলেন সঙ্গীতা তালুকদার।
- রোজকার অনন্যা

- Feb 20
- 1 min read

বাঙালি ভোজনের প্রথমপাতে তেঁতোর বিশেষ গুরুত্ব আছে। ঋতু পরিবর্তনের সময় শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ রাখতে নিমপাতা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। সজনে ডাঁটা, নানা সবজি আর ডালের বড়ি দিয়ে তৈরি এই নিম সুক্তো স্বাদে হালকা তেঁতো, কিন্তু ভারসাম্যপূর্ণ ও উপাদেয় গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য।
কী কী লাগবে
সজনে ডাঁটা ২টি, আলু ১টি, মিষ্টি আলু ১/২টি, বেগুন ১/২টি, কাঁচা পেঁপে ১/২টি, তাজা নিমপাতা ১ গোছা, শুকনো লাল লঙ্কা ১টি, তেজপাতা ২টি, পাঁচফোড়ন ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, লবণ ১ টেবিল-চামচ (স্বাদমতো), Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১/২ চা-চামচ, Shalimar's Sunflower তেল ৩ টেবিল-চামচ, ডালের বড়ি ১৫টি।

কীভাবে বানাবেন
প্রথমে ডালের বড়ি তেলে ভেজে তুলে রাখুন, একইভাবে নিমপাতা হালকা ভেজে নিন। কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিন। লম্বা করে কাটা আলু ও মিষ্টি আলু দিয়ে নুন-হলুদ মিশিয়ে সামান্য ভেজে ঢেকে ৩–৪ মিনিট রান্না করুন। এরপর বাকি সবজি ও আদা বাটা দিয়ে নেড়ে দেড় গ্লাস জল ঢেলে ঢেকে ৬–৮ মিনিট সিদ্ধ করুন। সবজি নরম হলে চিনি ও ভাজা বড়ি দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন। শেষে ভাজা নিমপাতা ও ঘি মিশিয়ে আঁচ বন্ধ করে পরিবেশন করুন।








Comments