top of page

প্রথমপাতে স্বাদ বদলাতে এই পদটি বানিয়ে ফেললে ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। রেসিপি দিলেন কেয়া দত্ত গুহ।


সজনে ফুলের হালকা তেঁতো স্বাদ আর বেগুনের মোলায়েম টেক্সচার তার সঙ্গে পোস্তর সুগন্ধ মিলে তৈরি হয় অনন্য এই পদ। কম মশলায়, সর্ষের তেলের ঝাঁঝে রাঁধা এই রান্না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। বসন্তের মরশুমে সজনে ফুল পেলে একবার এই পদ বানিয়েই দেখুন।


কী কী লাগবে

সজনে ফুল ২০০ গ্রাম, বেগুন ১টি (ডুমো কাটা), Shalimar's সর্ষের তেল ৫০ গ্রাম, কালোজিরে ১ চা চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১ চা চামচ, পোস্ত বাটা ৩ চা চামচ, কাঁচালঙ্কা ৩–৪টি, চিনি অল্প, নুন পরিমাণমতো।



কীভাবে বানাবেন

সজনে ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন, বেগুন ডুমো করে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। বেগুন দিয়ে নেড়ে ঢেকে সামান্য নরম করুন। এরপর সজনে ফুল দিয়ে নেড়ে নুন-হলুদ মিশিয়ে ঢেকে ৩–৪ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে পোস্ত বাটা ও অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Comments


ssss.jpg
sssss.png

QUICK LINKS

ABOUT US

WHY US

INSIGHTS

OUR TEAM

ARCHIVES

BRANDS

CONTACT

© Copyright 2025 to Debi Pranam. All Rights Reserved. Developed by SIMPACT Digital

Follow us on

Rojkar Ananya New Logo.png
fb png.png

 Key stats for the last 30 days

bottom of page