top of page
Search


যে খাবারে পেট ঠান্ডা রাখে, দুপুরে নরম রোদ মেখে, গরম ভাতে সেসব পদের স্বাদ'ই আলাদা। এমন এক রেসিপি দিলেন সিনাত্রা সেন।
মরশুম বদলের সঙ্গে সঙ্গে খাবারের তালিকাতেও আসে পরিবর্তন। ভারী, ঝাল-মশলাদার রান্নার বদলে এখন মন চায় হালকা, পাতলা ডাল কিংবা কম মশলায় রাঁধা সব্জির ঝোল। পেট ঠান্ডা রাখতে অনেকে সকালবেলা মৌরি ভেজানো জলও খাচ্ছেন। লাউ শাক, কুমড়ো শাক বা তেঁতো দিয়ে ডাল এই সময়ে বেশ উপাদেয় লাগে।এমন সময় বাঙালির হেঁশেলে আর একটি জনপ্রিয় পদ হল মটর ডাল। সব্জি বা শাকপাতা দিয়ে পাতলা করে রাঁধা এই ডাল গরম ভাতের সঙ্গে সত্যিই অমৃতসম। লাউ দিয়ে তো খানই, এ বার একবার মটরশাক দিয়ে বানিয়ে দেখুন, স্বাদে আনবে অন্

রোজকার অনন্যা
Feb 171 min read


অতিথি আপ্যায়ন থেকে প্রতিদিনের মেনুতে, শুক্তো মানেই অলটাইম হিট! রেসিপি দিলেন সুচরিতা মুখার্জি।
শুক্তো বা শুক্তুনি সাধারণত আহারের শুরুতে খাওয়া হয়। পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের মধ্যে শুক্তোর উল্লেখ পাওয়া যায়। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও বাইশ রকমের নিরামিষ পদের মধ্যে শুক্তুনিকে পাওয়া যায়। নানা রকম সবজির মেলবন্ধন, তেঁতো, নোনতা, মিষ্টির সামঞ্জস্যে দুধ শুক্তো হয়ে ওঠে অনন্য। গরমের দিনে হালকা অথচ পুষ্টিকর এই পদ শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। ঘরোয়া রান্নায় একটু যত্ন নিয়ে বানালেই মিলবে আসল স্বাদ। কী কী লাগবে আলু, সজনে ডাঁটা, মিষ্টি আলু, বেগুন, পটল, ঝিঙে, উ

রোজকার অনন্যা
Feb 161 min read


বাঙালির কাছে তেঁতো বলতে মূলত উচ্ছে বা করলা। তাই দিয়ে যদি এই ডাল বানিয়ে দেন চেটেপুটে খাবে সবাই। রেসিপি দিলেন মৌসুমী দাস।
গ্রীষ্মের দুপুরে কিংবা উপোসের দিনের সহজ অথচ রুচিবর্ধক পদ এই তেঁতোর ডাল। উচ্ছে, লাউ ও সোনা মুগ এর অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদটি পাতে এনে দেয় হালকা অথচ তৃপ্তিকর অনুভূতি। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। এছাড়াও সিজন চেঞ্জের সময় ঠান্ডা, জ্বর, খুসখুসে কাশি কিংবা ফ্লু জাতীয় সংক্রমণ বেড়ে যায়। তাই এই সময় প্রতিরোধ শক্তি বাড়াতে তেঁতো খাবার রাখা জরুরি। উচ্ছে দিয়ে তৈরি তেতোর ডাল শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর পদ। কী

রোজকার অনন্যা
Feb 141 min read


দেবী দুর্গার চোখ আঁকলেন ঠাকুর রামকৃষ্ণ দেব, কলকাতার অলিতে-গলিতে কচুরি শিল্প, দেশীয় শাকসবজি ফলমূলের পুষ্টিগুণ, রবিবারের গল্প: কাঁকনের এভারেস্ট অভিযান
দেবী দুর্গার চোখ আঁকলেন ঠাকুর রামকৃষ্ণ দেব কমলেন্দু সরকার না, গদাধর চট্টোপাধ্যায় তখনও ঠাকুর রামকৃষ্ণ দেব হননি। সেবার কামারপুকুরে লাহাবাড়ির দুর্গাপুজোয় প্রতিমার চোখ কিছুতেই আঁকা যাচ্ছে না। সবাই অবাক! কারণটি কী! পরে জানা যায়, প্রতিমা গড়ার সময় কারিগরকে গদাধর বলেছিলেন, 'এবার আমি ঠাকুরের চোখ আঁকব।' আসলে মা সেবার চাইছিলেন গদাধরের হাতেই আমার চক্ষুদান হোক। প্রতিমা গড়ার কারিগর কিছুতেই রাজি নন। প্রতিমা গড়ার কাজ শেষ৷ হলে হবে কী, চোখ আর আঁকতে পারছেন না কারিগর। মায়ের ইচ্ছা গদাধরের হাতেই চ

রোজকার অনন্যা
Feb 1415 min read


সপ্তাহ শেষে বাড়িতে মাছ-মাংস-ডিম নেই? বানিয়ে ফেলুন কড়াইশুঁটির ধোকার ডালনা! রেসিপি দিলেন সোমা রায়।
কড়াইশুঁটির ধোঁকার ডালনা গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী ঘরোয়া পদ, যা ছোলা ও কড়াইশুঁটির সংমিশ্রণে তৈরি হয়। ছোটবেলায় দুপুরের ভাতের সঙ্গে এই ধোঁকা ডালনা খাওয়া মানেই ছিল বিশেষ আনন্দ। ভেজে ধোঁকার মতো করা ডাল ও আলুর মশলাদার গ্রেভি মিলিয়ে এর স্বাদ একেবারে মনভোলানো। কী কী লাগবে ধোঁকার জন্য: ছোলার ডাল ১ কাপ, কড়াইশুঁটি ১/২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচালঙ্কা ২টি, গোটা জিরে ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো সামান্য, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো। গ্রেভির জন্য: আলু ২টি (ট

রোজকার অনন্যা
Feb 111 min read


পালংশাকে হরেকরকম পদ হলেও বাঙালি বাড়িতে আলু পালং ঘণ্ট তেমনভাবে প্রচলিত নয়। রেসিপি দিলেন দেবযানী গুহ বিশ্বাস।
আলু-পালংয়ের ঘন্ট গ্রাম বাংলার এক পরিচিত ঘরোয়া পদ, যা ছোটবেলায় রান্নাঘরের সরল অথচ মশলাদার স্বাদের সাথে সবাইকে আকর্ষণ করত। সর্ষের তেল, তিল এবং পোস্তের ঘ্রাণ মিশে আলুর কোমলতা ও পালং শাকের হালকা টানটান স্বাদের সঙ্গে মিলিয়ে একেবারে মনমোহনীয় অভিজ্ঞতা দেয়। এটি শুধু স্বাদে নয়, স্বাস্থ্যকরও যেহেতু তাজা শাক আর আলুতে রয়েছে পুষ্টি ভরপুর। কী কী লাগবে বড় আলু ২টি (ডুমো ডুমো করে কাটা), পালং শাক ২৫০ গ্রাম (ধুয়ে কুচি করা), আদা বাটা ১ চা-চামচ, টমেটো কুচি ১/২ কাপ, কাঁচালঙ্কা কুচি ১ চা-

রোজকার অনন্যা
Feb 111 min read


খুব কম সময়ে, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে ফেলুন এই পদটি। রেসিপি দিলেন মৈত্রেয়ী মুখার্জি।
এক সময় গ্রামবাংলার রান্নাঘরে এমন অনেক সহজ পদ ছিল, যেগুলো আলাদা কোনও নাম না পেলেও স্বাদে ছিল ভরপুর। কুমড়োর ভর্তা বা মাখা তেমনই এক পুরোনো দিনের রেসিপি, কম উপকরণে, অথচ মনভোলানো। শিলে বাটা তিল আর লঙ্কার গন্ধে ভরে উঠত দুপুরের ভাতের থালা। আজকের ব্যস্ততার মাঝে সেই হারিয়ে যেতে বসা স্বাদটাকেই আবার একটু ফিরিয়ে আনার চেষ্টা। কী কী লাগবে কুমড়ো ৫০০ গ্রাম (কাটা), Shalimar's সর্ষের তেল ৩ টেবিলচামচ, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, তিল ২ টেবিলচামচ, কালোজিরে

রোজকার অনন্যা
Feb 101 min read


নিতান্ত অচেনা এই পদটি অভিনব হলেও রাঁধতে তেমন পরিশ্রম কিন্তু নেই। রেসিপি দিলেন মিতা সরকার।
ছোটবেলার স্মৃতিতে ঠাকুমার হাতের রান্না মানেই আলাদা এক ভালোবাসা। পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি এই পাটশাকের পাতুরি সেই ঘরোয়া স্বাদের এক নিখুঁত উদাহরণ। সরষের তেল, নারকেল আর কাঁচা লঙ্কার মৃদু ঝাঁঝে ভরা এই পদ শুধু খাবার নয়, একেবারে শিকড়ে ফেরার অনুভূতি। কী কী লাগবে পাট শাক ২ আঁটি, Shalimar's সরষের তেল ৫-৬ টেবিলচামচ, কলাপাতা প্রয়োজনমতো, সুতো প্রয়োজনমতো, সাদা সর্ষে বাটা ১ টেবিলচামচ, নারকেল বাটা ১ টেবিলচামচ, কাঁচালঙ্কা কুচি ২টি, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, Shalimar's Chef Spices হলু

রোজকার অনন্যা
Feb 101 min read


গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে এই ছানা ভাপা থাকলে দুপুরের খাওয়াটা জমে যাবে! রেসিপি দিলেন ঐন্দ্রিলা মজুমদার।
ছানা ভাপা বাঙালি রান্নার এক চিরকালীন প্রিয় নিরামিষ পদ, যেখানে সরষে ও পোস্তর ঝাঁঝালো স্বাদ ছানার কোমলতার সঙ্গে দারুণভাবে মিশে যায়। তেল মশলার ঝঞ্ঝাট ছাড়াই ভাপে রান্না হওয়া এই পদটি হালকা, স্বাস্থ্যকর এবং গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। কী কী লাগবে দুধ ১ লিটার, সাদা সর্ষে ১ চা-চামচ, কালো সর্ষে ১ চা-চামচ, নারকেল কোরা ১ টেবিলচামচ, পোস্ত বাটা ১ টেবিলচামচ, কাঁচালঙ্কা ৪-৫টি, ধনেপাতা কুচি ১ টেবিলচামচ, Shalimar's সর্ষের তেল ১ টেবিলচামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ,

রোজকার অনন্যা
Feb 71 min read


মহাশিবরাত্রির মাহাত্ম্য এবং পুরাণ,সোনার সন্ধানী পিঁপড়ের খোঁজে, বিদেশে বেড়াতে যাবেন? কোন সতর্কতা জরুরি? রবিবারের গল্প: কথাকলি
মহাশিবরাত্রি মাহাত্ম্য এবং পুরাণ মহাশিবরাত্রি হল সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহান রাত্রি’। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। মহা শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গভীর তাৎপর্যপূর্ণ ধর্মীয় ব্রত ও সাধনাক্ষণ। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও চেতনা জাগরণের বিশেষ উপলক্ষ। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত এই রাত্রি ভগবান শিবে

রোজকার অনন্যা
Feb 724 min read


নিরামিষ মেনুতে রাতের আহারে লুচি, পরোটার সঙ্গে কী বানাবেন ভাবছেন? মুশকিল আসানে সুপর্ণা মন্ডল।
ছানার দম মানেই চেনা বাঙালি স্বাদ, তবে এখানে ভাজা নয়, বেক করা ছানার সঙ্গে মশলাদার ঝোলের মেলবন্ধনে তৈরি হয়েছে একটু হালকা, একটু আধুনিক এক পদ। ঘিয়ের সুবাস, টমেটোর টানটান ঝোল আর মৌরির হালকা সুগন্ধ এই রান্নাকে আলাদা মাত্রা দেয়। ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে এই বেকড্ ছানার দম হয়ে উঠবে বিশেষ দিনের নিরামিষ আকর্ষণ। কী কী লাগবে জল ঝরানো ছানা ২ কাপ, বড়ো টমেটো ২টি (কুচি), আদা বাটা ১ চা-চামচ, জিরে বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, গরম মসলা বাটা ১/২ চা-চামচ, Shalimar's Chef Sp

রোজকার অনন্যা
Feb 51 min read


রাজকীয় স্বাদে ভরপুর, নামমাত্র তেলমশলায় রাঁধা এই পদ খেলে মন মজবে সবার। রেসিপি দিলেন মৌসুমী দাস।
বাঁধাকপি দিয়ে নানা ধরনের রান্না হলেও, বাঁধাকপির শুভ্রানী একেবারেই আলাদা স্বাদের এক ঘরোয়া পদ। দুধের শুভ্রতা, ঘিয়ের মোলায়েম সুবাস আর মটরশুঁটির হালকা মিষ্টি স্বাদ মিলিয়ে এই নিরামিষ পদটি গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। সহজ উপকরণে তৈরি হলেও এর স্বাদে রয়েছে পরিপূর্ণতা ও আভিজাত্যের ছোঁয়া। কী কী লাগবে বাঁধাকপি কুচানো ২৫০ গ্রাম, দুধ ১ কাপ, মটরশুঁটি ১/২ কাপ, কালো জিরে ১ চা-চামচ, গোটা গরম মশলা সামান্য, তেজপাতা ২টি, নুন স্বাদমতো, চিনি পরিমাণমতো, ময়দা ২ বড় চামচ, ঘি অথব

রোজকার অনন্যা
Feb 51 min read


গ্রামবাংলার বিখ্যাত এই এক পদেই বাজিমাত হতে পারে। রেসিপি দিলেন নবনীতা ব্যানার্জী বোস।
ওপারবাংলা তথা মফঃস্বলীয় রান্নাঘরের এক পরিচিত পদের নাম এই কচু দিয়ে বানানো নানা পদ। অথচ সময়ের স্রোতে আজ প্রায় হারিয়ে যেতে বসা এক স্বাদ। কচুর নানা পদ থাকলেও মানকচুবাটা বিশেষ করে বাঙাল পরিবারে একসময় ভীষণ জনপ্রিয় ছিল। কাঁচা বাটা কিংবা হালকা ভাজা দু’ভাবেই খাওয়া যায় এই পদ। সহজ উপকরণে তৈরি, অথচ স্বাদে অনন্য এই ঐতিহ্যবাহী রান্নার দুই রকম রেসিপিই এখানে তুলে ধরা হলো। কী কী লাগবে মানকচু ১ কেজি, মাঝারি নারকেল ১টি (কোরানো), কাঁচালঙ্কা ১২-১৩টি (স্বাদ অনুযায়ী), কালো সরষে ১ টেবিলচা

রোজকার অনন্যা
Feb 51 min read


একঘেয়ে ডাল আর ঘন্ট খেয়ে মুখে চড়া পড়ে থাকলে একবার বানিয়ে দেখুন লাউয়ের কোফতা কারি। রেসিপি দিলেন শানিয়া ময়রা।
লাউ দিয়ে যে এত সুস্বাদু আর রাজকীয় স্বাদের রান্না হতে পারে লাউয়ের কোফতা কারি তারই প্রমাণ। মশলাদার ঝোলের মধ্যে নরম লাউয়ের কোফতা, সঙ্গে ঘি ও গরম মশলার সুবাস, এই পদ গরম ভাত বা লুচির সঙ্গে পরিবেশন করলে যে কোনও বিশেষ দুপুর জমে যায়। কী কী লাগবে লাউ ১টি (গ্রেট করা), বেসন ২ টেবিলচামচ, কালোজিরে ১/৪ চা-চামচ, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices লঙ্কা গুঁড়ো ১/২ চা-চামচ, Shalimar's Chef Spices কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, চি

রোজকার অনন্যা
Feb 31 min read


অতিথি আপ্যায়ন থেকে প্রতিদিনের রান্না, নিরামিষে বাজিমাত করতে চাইলে বানিয়ে ফেলুন এই পদটি। রেসিপি দিলেন ছবি দত্ত।
ঝিঙ্গে মনমোহিনী একেবারে ঘরোয়া বাঙালি রান্না, যেখানে সাধারণ সবজিও একটু যত্নে হয়ে ওঠে অসাধারণ। গোবিন্দভোগ চালের মৃদু সুবাস, নারকেলের মিষ্টি ছোঁয়া আর সর্ষের তেলের ঘ্রাণ মিলিয়ে এই পদ গরম ভাতের সঙ্গে সত্যিই মন কেড়ে নেয়.. কী কী লাগবে ঝিঙ্গে ২টি (লম্বা করে কাটা), গোবিন্দভোগ চাল ২ টেবিলচামচ, নারকেল কোরা ১/২ কাপ, গোটা গরম মসলা ২-৩টি (দারচিনি, এলাচ, লবঙ্গ), নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা-চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা-চামচ, Shalimar's Chef Spices জিরা গুঁড

রোজকার অনন্যা
Feb 31 min read


মশলাদার ডালের পুরভরা পুঁই পাতার পকোড়া খেয়েছেন কখনও? অনবদ্য সেই রেসিপি দিলেন মৌমিতা কুণ্ডু মল্ল।
নরম কচি পুঁই পাতা আর ডালবাটার মিশ্রণ , সর্ষের তেলের খাঁটি ঝাঁজে মিলেমিশে তৈরি এই পুরভরা ফ্রাই ঘরে তৈরি সাধারণ খাবারকেও এক নতুন মাত্রা দেয়। ভেজে মুচমুচে, সোনালি বড়াগুলো গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন। বিকেলের চায়ের আড্ডা তেও মন্দ লাগবে না! চলুন জেনে নিই, কীভাবে বানাবেন। কী কী লাগবে পুঁই শাকের পাতা ১০-১২টি, মুগ ডাল দেড় কাপ, কাঁচালঙ্কা কুচি ২-৩টি, নুন স্বাদমতো, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's সর্ষের তেল ৩-৪ টেবিলচামচ। কীভাবে বানাবেন ডাল ভিজিয়ে ব

রোজকার অনন্যা
Jan 311 min read


পুরোনো দিনের ঐতিহ্যবাহী রান্না করতে চাইলে, এই রেসেপিটি ট্রাই করতেই হবে। রেসিপি দিলেন স্বর্ণাভ হালদার।
কলমী শাকের বড়া দিয়ে শুক্তো হলো বাঙালি ঘরোয়া রান্নার সেই সব নিখুঁত স্বাদের সংমিশ্রণ, যা খুব সাধারণ পদের মধ্যেও এক বিশেষ পরিচিতি তৈরি করেছে। শীত বা গরমকালের দুপুরে এই শুক্তো হৃদয়কে উষ্ণ করে, মুখে দেয় মৃদু মিষ্টি আর সুগন্ধি স্বাদ। কী কী লাগবে মটর ডাল ১ কাপ, কলমি শাক ১ আঁটি, নুন আধ চা-চামচ, চিনি আধ চা-চামচ, Shalimar's Sunflower তেল পরিমাণমতো, আলু ১ টি, বেগুন ১টি, কালো সর্ষে ১ চা-চামচ, মেথি আধ চা-চামচ, শুকনো লঙ্কা ২টি, আদা বাটা ১ টেবল চামচ, পোস্ত বাটা ১ টেবল চামচ কীভাবে বানাব

রোজকার অনন্যা
Jan 311 min read


ভালোবাসার রং লাল(এক ডজন রান্না), রঙে রঙে ফাগুন! প্রসঙ্গ যখন হৃদয়, রবিবারের গল্প: ফেরা
ভালোবাসার রং লাল "শহর জুড়ে যেন প্রেমের মরশুম "... অনুপমের সুরে আজ ভালোবাসার শহর কলকাতায় বসন্তের মেজাজ! সবথেকে কাছের, প্রিয় মানুষটিকে ভালোবাসার জন্য আলাদা করে একটা দিনের প্রয়োজন আছে কি নেই; এ নিয়ে তর্ক বিতর্ক তো চলতেই থাকবে! সেসব নিয়ে মাথা না ঘামিয়ে, গোটা একটা দিন যদি প্রিয় মানুষটির জন্য উৎসর্গ করাই যায়, মন্দ কি! সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে নিজের পাশাপাশি টুকটাক ঘর সাজানো, পছন্দের উপহার আদান প্রদান আর মোমবাতি লাল-গোলাপে মাখামাখি নিজের হাতে বানানো খাবার ভর্তি টেবিল

রোজকার অনন্যা
Jan 3121 min read


বিশেষ দিনে কিংবা একটু অন্যরকম ডিমের রান্না করতে চাইলে এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপি দিলেন মিঠু মল্লিক।
ঘরোয়া রান্নায় পোড়া মশলার ধোঁয়াটে স্বাদ মানেই আলাদা এক আকর্ষণ। আগুনে পোড়ানো আদা-পেঁয়াজ-রসুন আর কাঁচালঙ্কার ঝাঁঝে তৈরি এই পোড়া মশলায় ডিম, অল্প উপকরণেই এনে দেয় গ্রামবাংলার চুলোর ঘ্রাণ। গরম ভাতের সঙ্গে এই পদ একেবারে জমে যায়। কী কী লাগবে ডিম ৩-৪টি, ছোট রসুন গোটা ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, আদা ১ ইঞ্চি, গোটা কাঁচা লঙ্কা ৫-৬টি, Shalimar's Chef Spices ধনে গুঁড়ো ১ চা চামচ, Shalimar's Chef Spices জিরে গুঁড়ো ১/২ চা চামচ, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, Sh

রোজকার অনন্যা
Jan 261 min read


অন্নকূটের আয়োজনে, পুষ্টিবিদের মতামত ছাড়া নিজে নিজে ডায়েট করছেন? ঘরের কোণে গড়ে উঠুক নিজের ছোট্ট জগত! রবিবারের গল্প: বালিকার বড়ো হয়ে ওঠা..
"অন্ন'ই পরম ব্রক্ষ্ম, অন্ন'ই ঈশ্বর" অন্নকূটের আয়োজনে.. সুস্মিতা মিত্র 'অন্নের পাহাড়', 'অন্ন কূট'; বিগ্রহের সামনে নিবেদিত ভোগ বিলিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার ভক্তদের মধ্যে। হিন্দু ধর্মে, অতিথি মানেই নারায়ণ। কত ভাগ্য করলে বাড়িতে অতিথি আসে। আমাদের শিক্ষা সংস্কৃতি এই যে বাড়িতে কেউ এলে আমরা তাকে খালি হাতে ফেরাই না। ভিক্ষা প্রার্থী সেও দরিদ্র রূপে স্বয়ং নারায়ণ। সাধ্যমত তার সেবা, এটাই আসলে ঈশ্বরের সেবা। নর নারায়ণ সেবা। 'ভক্তের ভগবান' নাকি 'ভগবানের ভক্ত' এই ভাবনাকে নিয়েই অন

রোজকার অনন্যা
Jan 2418 min read
bottom of page




